ঘুষের লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক
বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকাল ১১টার দিকে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের কাছ থেকে তাঁকে আটক করা হয়।

