টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক ছাত্রলীগের সাবেক নেত্রী
গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী। রোববার সন্ধ্যায় টঙ্গী সমবায় কমপ্লেক্স এলাকায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

