ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পরে নবজাতকের মৃত্যু
সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্স ও ট্রাকে ডাকাতি করছিলেন একদল ব্যক্তি। এ সময় ডাকাতির কবলে পড়ে ঝিনাইদহের কালীগঞ্জে একটি প্রসূতি-বাহী অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সে থাকা সাত মাসের অন্তঃসত্ত্বা নারী ডাকাতির সময়ই সন্তান প্রসব করেন।

