‘তিনি আমাকে মঞ্চে নাচও শিখিয়েছেন’
গত শুক্রবার জীবনের একটি স্মরণীয় সন্ধ্যা কাটিয়েছেন দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ আয়োজিত ‘সিক্স ডিকেডস অব রুনা লায়লা লিগ্যাসি কন্টিনিউস’ শীর্ষক বিশেষ আয়োজনে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে সময় কাটিয়েছেন তিনি।



