ঘুরে দাঁড়িয়ে বার্সার দারুণ জয়
নু ক্যাম্পে খেলা শুরুর সাত মিনিটের মধ্যে ২ গোল হজম করে বসেছিল বার্সেলোনা। পিছিয়ে পড়ে ভিয়ারিয়ালের সীমানায় আক্রমণের ঝড় বইয়ে দেয় স্বাগতিকরা। এর মধ্যে ২২ মিনিটে লামিনে ইয়ামালকে বক্সের মধ্যে ফেলে দিলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

