গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত, খোলা থাকবে হলের ডাইনিং
রাজনৈতিক উত্তেজনার কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


