শিরোপা উৎসবের মাঝে জ্ঞান হারালেন পারেদেস
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা বোকা জুনিয়র্স। কিন্তু সেই উৎসবের মধ্যেই হঠাৎ উদ্বেগ ছড়িয়ে পড়ে দলটিতে। ম্যাচ শেষে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় জ্ঞান হারিয়ে পড়ে যান অধিনায়ক লিয়ান্দ্রো পারেদেস।


