থানচিতে নিম্নমানের টিসিবি পণ্য বিক্রি, অনুপস্থিত তদারকি দল
বান্দরবানের থানচিতে টিসিবির পণ্য বিক্রিতে অতিরিক্ত অর্থ আদায়, পুরোনো ও পোকাযুক্ত চাল, নিম্নমানের সাবান সরবরাহ এবং পলিব্যাগ কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। তদারকি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতেও পণ্য বিক্রির অভিযোগ করেছেন উপকারভোগীরা।



