ছয় লাখে সার্বিয়া পাঠানোর প্রলোভন: ১৭ পাসপোর্ট ও জাল ভিসাসহ একজন গ্রেপ্তার
সার্বিয়ায় লোক পাঠানোর নামে আন্তঃজেলা সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আজ রোববার চট্টগ্রাম নগরের একটি হোটেল থেকে চক্রের সদস্য আবদুল মাবুদকে ১৭টি পাসপোর্টসহ গ্রেপ্তার করে পুলিশ।



