সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় থানায় মামলা
ডাকসুর ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে বোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে শনাক্তের কথা জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।



