সতর্ক পদক্ষেপের পক্ষে সরকার
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, আগাম গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং নিরাপত্তা জোরদারে ছয় জেলার পুলিশ সুপারদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

