সাজেকে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ে সেনাবাহিনী ও আঞ্চলিক সংগঠন পার্বত্য সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে চলা এ গোলাগুলিতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।



