দুই বছর পর কলকাতা উৎসবে বাংলাদেশি সিনেমা
দুই বছর পর আবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দায় ফিরছে বাংলাদেশের সিনেমা। তবে এই প্রত্যাবর্তনে রয়েছে কিছুটা অস্বস্তিও। বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে।

