১৩ কোটি টাকার সুফল পাচ্ছে না কেউ, যানজট আগের মতোই
সড়কের দুপাশে দিনভর দাঁড়িয়ে থাকে বাস। চালকদের নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে খুলনা নগরীর প্রবেশদ্বার সোনাডাঙ্গা থানার মোড়ে যানজট লেগেই থাকে। বর্ষা মৌসুমে বেশির ভাগ সময় পানির নিচে থাকে টার্মিনালের বড় অংশ।


