রাজধানীতে ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির সম্ভাবনা
ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টির পর শনিবারও রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ১২টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।



