রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত
কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোয় গত বৃহস্পতিবার হাজার হাজার রোহিঙ্গা জাতিসংঘের সর্বোচ্চ আদালতের একটি ঐতিহাসিক রায় উদযাপন করেছেন। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে বলা হয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমার রোহিঙ্গাদের ওপর জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে।



