জিটিএ ৬-এর রেডিওতে বাজছে রূপা বিশ্বাসের বাংলা গান
চার দশকেরও বেশি সময় আগে প্রকাশিত একটি বাংলা গান এবার জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’-এ। কলকাতার সংগীতশিল্পী রূপা বিশ্বাসের গাওয়া ‘আজ শনিবার’ গানটি গেমটির ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিও স্টেশনে শোনা যাচ্ছে।

