শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্য সচিব শিমুল বিশ্বাস
জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংসদ সদস্য আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে।


