নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, পেট্রল ঢেলে আগুন
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে।

