পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ
সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার প্রবেশ পথের গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছে।


