তাইজ শহরে ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষ অব্যাহত
ইয়েমেনের তাইজ শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। কয়েক ঘণ্টার জন্য সংঘর্ষ কিছুটা থেমে গেলেও আবার শুরু হচ্ছে। এ এলাকাটি বর্তমানে সংঘাতের অন্যতম সক্রিয় রণক্ষেত্র।

