ইউক্রেনে রাশিয়ার হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত হানল পোল্যান্ডেও
ইউক্রেনে রাশিয়ার রাতভর বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন বিধ্বস্ত হয়েছে। ন্যাটোর সদস্য দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত উসকানির’ অভিযোগ তুলেছে পোল্যান্ড।



