ভুতুম প্যাঁচার গল্প
ওকে প্রথম দেখি ২০১৬ সালের ২৫ মার্চ সকালে হবিগঞ্জের কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে। এরপর ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে। তৃতীয়বার দেখি বগুড়ার শাহজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের হিন্দু পাড়ার এক বাঁশঝাড়ে; ছানাপোনাসহ, ২০১৯ সালের ২৬-২৭ এপ্রিলে।



