লোকালয়ে আসা কুমির ধরা পড়ল দুই মাস পর
দুই মাস পর অবশেষে উদ্ধার হয়েছে নারায়ণগঞ্জের বন্দরের লোকালয়ে চলে আসা কুমিরটি। চার দিন ধরে নজরদারি, ছয় ঘণ্টার অভিযান, দুবার জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার মতো নাটকীয়তার পর তৃতীয় দফার চেষ্টায় এটিকে আটক করা সম্ভব হয়।



