পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
যে মাঠ একসময় দেশের ফুটবলের প্রাণকেন্দ্র ছিল, যেখানে প্রিয় দলের খেলা দেখতে গ্যালারিতে ভিড় জমাত হাজারো দর্শক, সেই মাঠেই আবার ফিরছে ক্লাব ফুটবলের লড়াই। দীর্ঘ পাঁচ বছর দুই মাসের অপেক্ষা শেষে ২৪ নভেম্বর ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল।



