‘ভুল’ মানতে নারাজ শান্ত
প্রশ্নগুলো তোলার জন্য ম্যাচ শুরুর দিন থেকেই যেন তীক্ষ্ণ ফলায় শান দিচ্ছিলেন জোহানেসবার্গে আসা বাংলাদেশি সাংবাদিকরা। শুধু সামনে পাওয়া যাচ্ছিল না অধিনায়ককে। অবশেষে প্রোটিয়াদের কাছে অসহায় আত্মসমর্পণের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্যামেরার সামনে এলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।



