পাহাড় থেকে খুলল বিশ্ববাজারের দরজা
পাহাড়ের যে ঢাল একসময় বছরের পর বছর অনাবাদি পড়ে থাকত, সেখানে এখন সারি সারি আমগাছ। আনারসের পাতায় রোদ চিকচিক করে, কলার কাঁদি চাঁদের গাড়িতে চড়ে নামে সমতলে। খাগড়াছড়ি, রাঙামাটি আর বান্দরবানের ফল এখন দেশের নানা হাটে যায়।



