চট্টগ্রামে বিএনপি এমপির বাড়ির পাশে নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মিছিল
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকার একটি সড়কে এই ঘটনা ঘটে।


