রায়েরবাজারে টিনের বসতঘর ও কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজার ও বাজারের পাশে টিনের কয়েকটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।



