জয়পুরহাটে পরিত্যক্ত পুলিশ বক্সে আগুন, ছড়াল ভিডিও
জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের সরাইল এলাকায় পরিত্যক্ত একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। আগুন দেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।


