ফের অশান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, বন্ধ ১১২ কারখানা
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বাভাবিক হয়নি সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ। বুধবার সকালে নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে হাজিরা দিলেও কিছুক্ষণ পর কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।



