ভারতকে ঘায়েল করতে কোন কৌশলে এগোচ্ছে নিউজিল্যান্ড
ওয়ানডে সিরিজে ভারতের কাছে ৩-১ ব্যবধানে হারের ক্ষত এখনো নিশ্চয়ই ভুলে যায়নি নিউজিল্যান্ড। তবে টেস্ট সিরিজে সেই হতাশার পুনরাবৃত্তি চায় না কিউইরা। আর তাই ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শুরু থেকেই সতর্ক নিউজিল্যান্ড শিবির।



