‘হোক কলরব’-এর ২০ বছর পূর্তিতে অর্ণবের বিশেষ কনসার্ট
নিজের দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’ প্রকাশের দুই দশক পূর্তি উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠানে গান শোনাবেন তারকা সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। এ উপলক্ষে আগামী শুক্রবার ২০ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে বসবে বিশেষ এই সংগীতের আসর।


