মেসি কোচিং স্টাফে আসতে চাইলে স্বাগত জানাবেন স্কালোনি
খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অধ্যায় এখন অতীত। তবে আলবিসেলেস্তেদের সঙ্গে তার সম্পর্কের নতুন কোনো অধ্যায় শুরু হতে পারে। জাতীয় দলের কোচিং স্টাফে মেসিকে যুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না লিওনেল স্কালোনি।


