আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় বিপন্ন হতে পারে দলটি: হাসনাত আবদুল্লাহ
বিএনপি নেতাদের একাংশ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে চলছেন বলে অভিযোগ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, সমঝোতার রাজনীতির পালাবদলে এক পক্ষ ক্ষমতায় থাকছে, অন্য পক্ষ বিদেশে যায়।


