সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ‘সেভেন আপ’, ভিনির হ্যাটট্রিক
জাপানের কাছে হারের ক্ষত দারুণভাবেই মুছল ব্রাজিল। ৩-২ গোলে হেরে সমালোচনার মুখে পড়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার সিঙ্গাপুরকে পেয়ে মেতে উঠল গোল উৎসবে। স্বাগতিকদের জালে একে একে সাতবার বল পাঠিয়েছে কার্লো আনচেলত্তির দল।



