প্রথম দিনেই রাওয়ালপিন্ডি টেস্টের লাগাম পাকিস্তানের হাতে
পাকিস্তানের বোলারদের মিলিত আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। স্রেফ দুজন ব্যাটার যেতে পেরেছেন দুই অঙ্কে। একশর আগেই শেষ হয়েছে সফরকারীদের প্রথম ইনিংস। পরে দুই ওপেনারের দৃড়তায় ভালো শুরু পেয়েছে পাকিস্তান।



