জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি কমেছে ৭১ শতাংশ
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য উন্নত দেশগুলোর অর্থায়নের প্রতিশ্রুতি কমেছে প্রায় ৭১ শতাংশ। আগের প্রতিশ্রুতির মেয়াদ শেষ হলেও নতুন করে বড় অর্থদাতা দেশগুলোর অধিকাংশই অর্থায়নের পরিকল্পনা ঘোষণা করেনি।



