অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
অনলাইন বেটিং বা জুয়া পরিচালনা এবং অবৈধ অর্থপাচারের অভিযোগে মো. সোহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার রাত ৮টা ৪০ মিনিটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুরের পাঁচপীর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



