বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাসভবনে অভিযান, ১৪ কোটির সমপরিমাণ নগদ অর্থ-স্বর্ণ জব্দ
বাঘ সংরক্ষণ এলাকার এক কর্মকর্তার বাসভবনে অভিযান চালিয়ে প্রায় ১৪ কোটি টাকার সমপরিমাণ স্বর্ণ, নগদ অর্থ ও সম্পদ জব্দ করেছে ভারতের দুর্নীতিবিরোধী সংস্থা লোকায়ুক্ত। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে প্রায় ২ কোটি ৬৩ লাখ রুপি নগদ অর্থ এবং আড়াই কেজি স্বর্ণ।



