সংসদ সচিবালয়ের আধুনিক জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি
জাতীয় সংসদ সচিবালয়ের জন্য আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো প্রণয়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে ইউএনডিপির কারিগরি সহযোগিতায় আগামী সাত দিনের মধ্যে একটি আধুনিক জনবল কাঠামোর প্রাথমিক রূপরেখা তৈরি করে দেওয়ার অনুরোধ জানিয়েছে কমিটি।


