বঞ্চিত ঠিকাদারদের সুযোগ দিতে আইন সংশোধন, স্বজনপ্রীতির শঙ্কা বিরোধীদের
অতীতে সরকারি ঠিকাদারি কাজ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত ব্যক্তিদের দরপত্রে অংশগ্রহণের সুযোগ দিতে সরকারি ক্রয় আইন সংশোধন করেছে সরকার। এ ক্ষেত্রে নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে, এমন অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা যাবে না।


