রক্তের খোঁজে ‘রক্তদাতা’ উদ্যোগ
রক্তের অভাবে হাসপাতালে স্বজনদের ছোটাছুটি, পরিচিতজনদের কাছে ধরনা, সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট–এমন দৃশ্য দেশে নতুন নয়। জরুরি মুহূর্তে এক ব্যাগ রক্তের জন্য যখন দিশেহারা হয়ে পড়েন রোগীর স্বজনেরা, তখন তাদের পাশে দাঁড়াতে প্রযুক্তিকে কাজে লাগিয়েছেন সফটওয়্যার প্রকৌশলী রায়হান উদ্দিন ফরহাদ।



