কুমিল্লায় তিন দিনে পুলিশের অভিযানে আটক ৬১৭, ছাড়া ২১৬ জন
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কুমিল্লা জেলাজুড়ে একযোগে তিন দিনে সাঁড়াশি অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১১৯ জন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্য।


