সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ দেওয়া হলেও আগ্রহ দেখাচ্ছেন না আড়াই লাখের বেশি শিক্ষার্থী। ১০টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৫৮ হাজার ২৬৮ জন।



