মঞ্চে নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর জীবনী
ইতিহাসের পাতায় আলোচিত বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবন ও পতন নিয়ে বহু আলোচনা, সাহিত্য ও নাট্যচর্চা হয়েছে। তবে সেই ইতিহাসের আড়ালে থেকে যাওয়া তাঁর স্ত্রী লুৎফুন্নেসার জীবন, প্রেম, স্বজন হারানোর বেদনা ও মানবিক আত্মত্যাগের গল্প নিয়ে মঞ্চে আসছে নাটক ‘বেগম আম্মা লুৎফুন্নেসা’।


