নেতার ভাইয়ের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করায় ৫ জনকে কুপিয়ে জখম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার দুই ভাইয়ের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করায় পুলিশের সামনে পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।



