নারীর কর্মসংস্থান বাড়াতে শিশুযত্নে রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ
সন্তানের দেখাশোনার দায়িত্ব সামলাতে গিয়ে অনেক নারী কর্মজীবনে প্রবেশ করতে পারেন না। কেউ কেউ চাকরি ছেড়েও দিতে বাধ্য হন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা নিশ্চিত করার পাশাপাশি এ খাতের বিকাশে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।



