রসিকতা করে ভারতের কোচ বললেন, ‘ভিএআরকে ঘৃণা করি’
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ব্যবহৃত হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। অভিষেকের দিনেই ভারতের বিপক্ষে গেছে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভিএআরের সহায়তায় একটি গোলের স্বীকৃতি পেয়েছে ভুটান, পাশাপাশি পেনাল্টির সিদ্ধান্তও পেয়েছিল তারা।


