শ্রম অসন্তোষ দেখা দিলেই অনির্দিষ্টকাল বন্ধ থাকবে পোশাক কারখানা
কোনও কারখানায় শ্রম অসন্তোষ দেখা দিলেই শ্রম আইনের ১৩/১ ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার রাজধানীর উত্তরায় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন–বিজিএমইএ কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

